ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৬

তিস্তা নদীতে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যাপক সরঞ্জাম ধ্বংস

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালো মেশিন, ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়।

জানা যায়, বেশ কিছুদিন থেকে তিস্তা নদীর একাধিক স্থানে প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে ডিমলা থানা পুলিশ, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ডিমলার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালো মেশিন ও খালিশ চাপানী ইউনিয়নে ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়। একই সময় পাথর উত্তোলন কাজের ব্যবহৃত বেশকিছু সরঞ্জামও জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে অভিযানে ডিমলা থানার এসআই রেজাসহ সঙ্গীয়ফোর্স, বার্নিঘাট বিওপির সুবেদার সাইফুজ্জামানসহ বেশকিছু বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বেআইনি। তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram