ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2026

শ্রীমঙ্গলে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। সবাই সচেতন হলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দেকী, সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, যুবদল সভাপতি মহিউদ্দিন জারুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সামাজিক, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram