ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৬

মোরেলগঞ্জে সুপেয় পানি সংকট দূরীকরণে পুকুর খননের উদ্ধোধন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় খাবার পানি সংকট দূরীকরণে পুকুর খননের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (আইপি সিপি) ডা. লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১ একর ২৭ শতক বিলীন জমির ওপর সরকারিভাবে ২৭ লাখ টাকা ব্যায়ে এ পুকুর খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বিশেষ অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ডিএলএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জহির উদ্দিন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোস্তফা আল মাহমুদ।

এ সময় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, এ জনপদের উন্নয়নে সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়নে কাজ করতে হবে। জামায়াতে ইসলাম দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচিত হয়েছি। তবে, আমি সকলের জনতার এমপি হিসেবে সকল মানুষের কল্যাণের সেবায় নিজেকে নিবেদিত করতে চাই। সবাইকে নিয়েই এ মাটির উন্নয়নে আমরা কাজ করবো এ অঙ্গিকার পূর্বেই করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram