ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় বালুর নিচে করে পাচারকালে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বুধবার দিবাগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে গ্রেফতারের ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জিরাগুলো জব্দ করা হয়।

এছাড়াও আরেকটি অভিযানে একই এলাকায় অন্য আরেকটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। অবৈধভাবে আনা এই ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram