ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2026

কালীগঞ্জে ১৮২৪ পিস বিদেশি বিয়ারসহ আটক-৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২% এ্যালকোহল সমৃদ্ধ ৩৮ কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার ৮নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকার চায়না বাংলা কনক্রীট এন্ড ব্লক ইন্ডাষ্ট্রিজ এর কারখানায় অভিযান চালিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-৬৯৬৮) ভ্যান ও বিভিন্ন কক্ষ থেকে ৩৮টি কার্টুন ভর্তি ১৮২৪ পিস চাইনিজ বিয়ার উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে পুলিশ চায়না-বাংলা হলোব্রীকের ইনচার্জ সিলেটের ছাতক থানার জয়ন্তপুর গ্রামের নিজামউদ্দিনের পুত্র নাজির হোসেন (২১), রেজা কন্সট্রাকশনের ইনচার্জ কিশোরগঞ্জ সদর থানার হারোয়া গ্রামের বজলুর রহমানের পুত্র মেহেদী হাসান (৩৪) ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার বাগলা গ্রামের আব্দুল বারেকের পুত্র আমানউল্লাহ (৩৩) কে আটক করে।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিকআপ ভর্তি বিয়ারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram