ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2026

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে।

আটককৃত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সাকিবুল হাসান (১৯)।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় ৫৯ বিজিবির তেলকৃপি বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সাকিবুলের কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকুফ ডিএক্স উমিভিকসহ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৮ জন আসামিসহ ৩২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram