ঢাকা
logo
প্রকাশিত : February 26, 2026

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে একটি বসতঘর থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালের দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ উঁচাপুল এলাকার মজিদ মঞ্জিল নামের একটি বাসার ঘরের সিলিংয়ের ভেতরে থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা সকাল বেলায় হঠাৎ একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে এলাকাবাসী সাপটিকে মারার প্রস্তুতি নেন।

এ সময় স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সজল দেব জানান, ‘অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজির উপরে ওজন।’

উদ্ধারকর্মীরা জানান, আতঙ্কিত না হয়ে যেকোনো বন্যপ্রাণী দেখলে তা হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এগুলো রক্ষা করা সবার দায়িত্ব। পরে উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram