ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে রমজান ফুড প্যাকেজ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “মানুষের জন্য, মানুষের পাশে” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাকেজ-২০২৬ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ ফাউন্ডেশনের চিলমারী স্বেচ্ছাসেবকদের সার্বিক তত্ত্বাবধানে পূর্বনির্বাচনকৃত শতাধিক সুবিধাভোগীর মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমনা ফুড প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল মশুর ডাল ১ কেজি, ছোলা বুট ১ কেজি, চিনি আধা কেজি, সয়াবিন তেল আধা লিটার ও খেজুর আধা কেজি মিলে মোট সাড়ে ৩ কেজির পণ্য।

বিতরণপূর্ব আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষক ও স্বেচ্ছাসেবক মো.রবিউল ইসলাম, মো.মিনহাজুল ইসলাম সীমান্ত, মোছা.রুনা বেগম প্রমুখ।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক মো.খোরশেদ আলম, মো.সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা, মোসলেমা প্রমুখ।

স্বেচ্ছাসেবক বক্তাগণ বলেন, রমজান মাসে যেন নিম্নআয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারেন সে উদ্দেশ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে সুবিধাভোগীদের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram