ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বাবুগঞ্জে শিশুদের জন্য মাতৃদুগ্ধ খাওয়ানোর উপযোগী পরিবেশ তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল–এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে ও CNRS আয়োজিত এ কর্মশালাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. মনিরুল ইসলাম। কর্মশালার সার্বিক কার্যক্রম, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাবুগঞ্জ উপজেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আক্তার নাদিরা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহফুজ আলম, দেহেরগতি ইউনিয়ন পরিষদের সচিব আবুল বাশার, পরিকল্পনা পরিদর্শক এ. কে. আজাদ এবং মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধ পান করানো নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram