ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে তাকে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক বিষ্ণুপদ রায়, মামুনুর রশীদ, বাদল হোসেন, নুর নবী রানা, সাইদৃর রহমান মানিক, মুজিবুর রহমান প্রমুখ।

পরে প্রেসক্লাবের পক্ষে এমপি জাহিদুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় এমপি জাহিদুর রহমান বলেন, এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও গণমানুষের জয় হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram