

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে এবং জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন চৌগাছা–ঝিকরগাছা আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা.মোসলেহ উদ্দিন ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব রেশমা খাতুন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আহসানুল মিজান রুমীসহ চিকিৎসকবৃন্দ, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহাম্মেদ ও পৌর জামায়াতের আমির মাওঃ আঃ খালেক, সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি মহোদয় পরিচ্ছন্ন ও রোগমুক্ত চৌগাছা গড়তে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

