ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের কৃতি সন্তান আলী আহমদ অনুবাদে পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৬। এ অর্জনে গর্বিত বানারীপাড়া তথা সমগ্র বরিশালবাসী।

মমতাজ উদ্দিন আহমদ ও হাসিনা বানু দম্পতির জ্যেষ্ঠ সন্তান আলী আহমদ ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। গল্প, উপন্যাস ও বিভিন্ন ভাষার কাব্যবিশ্লেষণে তাঁর আগ্রহ ছিল গভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।

চাকরির পাশাপাশি দীর্ঘ তিন দশক ধরে তিনি অনুবাদ-সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা—দুই ধারাতেই সমান দক্ষতায় অনুবাদ করে তিনি বাংলাদেশের অনুবাদ জগতে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। দেশি-বিদেশি কথাসাহিত্য অনুবাদের পাশাপাশি তিনি খ্যাতিমান সমালোচক হিসেবেও পরিচিত।

আলী আহমদের অনূদিত গ্রন্থের তালিকা অত্যন্ত সমৃদ্ধ। তাঁর উল্লেখযোগ্য অনুবাদের মধ্যে রয়েছে—বারো অভিযাত্রীর কাহিনী ও প্রেম ও অন্যান্য দানব (লেখক: Gabriel Garcia Marquez), শিকার ও অন্যান্য গল্প (লেখক: Kenzaburo Oe), চোর ও সারমেয় সমাচার ও খোঁজ (লেখক: Naguib Mahfouz), হে সুন্দর, হে বিষণ্নতা (লেখক: Yasunari Kawabata), পাস্কুয়াল দুয়ার্তের পরিবার (লেখক: Camilo Jose Cela), মৎস্য রাজকুমারী (লেখক: Hans Christian Andersen)।

এছাড়া নোবেলজয়ীদের ছোটগল্প, বিশ্বসাহিত্যের আঙিনায়, বিশ্বসেরা ছোটগল্প, আমার সাক্ষ্য প্রভৃতি গ্রন্থ তাঁর অনুবাদ-সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বসাহিত্যের নানা ভাষা ও সংস্কৃতির সেতুবন্ধন রচনায় তাঁর অবদান অনস্বীকার্য। অনুবাদের মাধ্যমে তিনি বাংলা ভাষাভাষী পাঠকের সামনে বিশ্বসাহিত্যের দিগন্ত উন্মোচন করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram