ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দামুড়হুদায় সশস্ত্র হামলায় একজন নিহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাপাড়া এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় একজন নিহত এবং একই পরিবারের দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার পৃথক দুই হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খাপাড়ার বাবলু খার বাড়িতে মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী একদল যুবক হামলা চালায়। তারা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে বাবলু খার দুই ছেলে রাজু ও সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।

গুরুতর আহত রাজুকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং সাজুকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হামলার সময় ভাড়াটিয়া হামলা কারিরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক মো: সাজু নামে এক যুবক গণপিটুনির শিকার হন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম মেম্বরের বিরুদ্ধে ভাড়াটে বাহিনী এনে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদ ও মেম্বারসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের চাররাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram