ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

খানসামায় মধ্যবয়সী ব্যক্তির আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মো. শফিকুল ইসলাম ওরফে সাদা (৪৬) নামে এক মধ্যবয়সী ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন। এরপর ছেলে বাইরে চলে গেলে শফিকুল ইসলাম ঘরে একাই অবস্থান করছিলেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ ঘরের ভেতরে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

খবর পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram