ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2026

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল-এর মতবিনিময় ও ইফতার মাহফিল

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও উপজেলার সুধীজন নিয়ে ইফতার মাহফিল করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী এলাকার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন। তিনি এই আস্থার মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে প্রথমেই নিজে আইন মেনে চলার পাশাপাশি অন্যদের আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই সমাজে সুন্দর পরিবেশ গড়ে উঠবে। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা খুব অবহেলিত উল্লেখ করে উন্নয়ন তরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। মাদক ও জুয়াকে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। হাওরের একটি মাত্র বোরো ফসল ঘরে তুলতে ফসল রক্ষা বাঁধের কাজ টেকসই ভাবে সম্পন্ন হচ্ছে কি না দ্রুত মনিটরিংয়ের তাগিদ প্রদান করেন। প্রাথমিত শিক্ষার গুণগত মানোন্নয়নে যথা সময়ে শিক্ষকদের নিজ নিজ স্কুলে উপস্থিত হয়ে পাঠদানে মনোযোগী হতে বলেন।

সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়াত উল্লাহ বেহেস্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ও সিনিয়র সাংবাদিক জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হান্নান কামাল, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোজুম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আ. মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী তালুকদার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার, গণমাধ্যমকর্মী মো. শাহীন আলম ও তাহের আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ শেষে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram