ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2026

শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে: সেলিম রেজা এমপি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “শুধু বিএনপিই নয় কাজিপুরের আওয়ামী লীগের জনগণও আমাকে ভোট দিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘুদের একটি ভোটও ধানের শীষের বাইরে যায়নি। বরং আমাদের দলীয় কিছু নেতাকর্মীর অসদাচারণের জন্যে ধানের শীষের ভোট কমে গেছে। এমপি হিসেবে স্পষ্ট বলছি আমি কাজিপুরের সবার নেতা। সবাইকে নিয়েই কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবো ইনশাআল্লাহ। এতে করে আপনাদের সবার দোয়া ও সহায়তা কামনা করছি।”

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা শিক্ষকদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সেলিম রেজা আরও বলেন, “আমি জনগণের এমপি, তাই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর দরকার নেই। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত।” এসময় প্রধান অতিথি কাজিপুরের সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসিন রেজা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রধান অতিথি সেলিম রেজাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। এসময় প্রতিষ্ঠান প্রধানগণকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সেলিম রেজার পিতা ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বার বার নির্বাচিত জননেতা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানুল মোবারক উপলক্ষে ইফতারিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram