

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে চৌমুহনী বাজারের প্রধান সড়কে ভ্যান গাড়ি দাঁড়িয়ে হকার বসাসহ জনগণের ভোগান্তি সৃষ্টি করে ফুটপাত ও রাস্তায় অবৈধ ভাবে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান করা হয়।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহদাত হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আ ন ম ইমরান খান এবং অফিসার ইনচার্জ শামসুজ্জামানের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
রাস্তায় গাড়ী চলাচলে প্রতিবন্ধকতাসহ জনগণের ভোগান্তি নিরসনে আগামীতেও এই অভিযান অব্যাহত রাখবেন বলে জানান সংশ্লিষ্টরা।
