ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2026

জনগণ আ স ম আফজল আলীকে উপজেলার প্রশাসক হিসেবে দেখতে চায়

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যোগ্য, সৎ ও অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশায় আ স ম আফজল আলীকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চেয়ে স্থানীয় জনগণ, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন মহল জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে একজন দক্ষ ও দূরদর্শী প্রশাসকের প্রয়োজন, আর সে ক্ষেত্রে আ স ম আফজল আলী একজন উপযুক্ত ব্যক্তিত্ব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আ স ম আফজল আলী ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের তিনবারের সভাপতি, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি।

তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন। শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত। ফলে তাকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন অনেকে।

সচেতন নাগরিকদের মতে, বর্তমান সময়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের চাহিদা সম্পর্কে গভীরভাবে অবগত।

তারা বলেন, আ স ম আফজল আলী স্থানীয় জনজীবনের সঙ্গে সম্পৃক্ত একজন পরিচিত মুখ এবং তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তার প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির একাধিক নেতৃবৃন্দের সঙ্গে কথা হলে তারা জানান, আ স ম আফজল আলী দলের ত্যাগী নেতা। দলের জন্য মামলা ও হামলার শিকার হয়েছে। সে পরিছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তাকে উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।

এলাকার তরুণ সমাজের একাধিক প্রতিনিধি জানান, একজন সৎ, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বের অধীনে যুবসমাজ ইতিবাচক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে। তারা আশা প্রকাশ করেন, আ স ম আফজল আলীর মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রশাসনিক দায়িত্বে আনা হলে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

ব্যবসায়ী ও পেশাজীবী মহলও একই মত প্রকাশ করে বলেন, শায়েস্তাগঞ্জ একটি সম্ভাবনাময় উপজেলা। শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের বিশ্বাস, আ স ম আফজল আলী দায়িত্ব পেলে সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি উন্নয়নমুখী প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে কাজ করার মানসিকতা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা একজন প্রশাসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। আ স ম আফজল আলীর অতীত কর্মকান্ড পর্যালোচনা করলে দেখা যায়, তিনি সবসময় ন্যায় ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। ফলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তারা মনে করেন।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, একজন জনবান্ধব প্রশাসক উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য একজন দক্ষ নেতৃত্ব অপরিহার্য। এ দৃষ্টিকোণ থেকে আ স ম আফজল আলীকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চান তারা।

এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, হবিগঞ্জ-৩ আসনের এমপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছসহ সংশ্লিষ্টরা জনগণের মতামত ও দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা শায়েস্তাগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram