ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2026

আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিনের কালাপাহাড়িয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা ও তার আশপাশে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের বিরোধ চলছে। গত রোববার থেকে তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সোমবার বিকেলে বিএনপির সভাপতি সালামতের অনুসারীরা অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের উপর হামলা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে উভয় পক্ষ অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কুদ্দুস আলী (৫৬), মোছলেম মিয়া (৪০), সেলিম মিয়া (৫০), বেপারী মোল্লা (৬৫), আনোয়ার হোসেনে (৩৫), হাজেরা আক্তারসহ (৬০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ বেপারী মিয়াকে আশঙ্কাজনক অবস্থার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. সারথী রাণী রায় জানান, কালাপাহাড়িয়া থেকে আসা আহদের মধ্যে বেপারী মোল্লার আঘাতের ধরণ দেখে মনে হয়েছে এটি বুলেটের। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ধানের শীষকে ভোট দিয়েছে এমন নিরীহ অনেক আওয়ামী লীগের সমর্থকদের কাছে চাঁদা দাবী করছে সালামত ও তার লোকজন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছে। এলাকার লোকজনকে চাঁদা দিনে না বলায় সালামত ও তার লোকজন তার উপর ক্ষিপ্ত। সালামত ও তাদের লোকজনের চাঁদাবাজির কাজে বাঁধা দেয়ার জেরে আনোয়ার ও তার লোকজনের উপর হামলা করেছে বলে তিনি দাবী করেন।

এদিকে হামলা ও চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত। তিনি বলেন, আমি আড়াইহাজারে ছিলাম, এ ব্যপারে কিছুই জানিনা। এলাকায় গিয়ে খবর নিয়ে জানতে পারবো আসলে কি হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram