ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

চাঁপাইনবাবগঞ্জকে “গ্রীন-ক্লিন সিটি” হিসেবে গড়ে তোলার প্রত্যয় নবনির্বাচিত এমপি বুলবুলের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী ইশতার অনুযায়ী “গ্রীন-ক্লিন সিটি” হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে জেলা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহর ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram