ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি কয়ছর আহমদের

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ।

সোমবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

এসময় কয়ছর আহমদ বলেন, 'শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আমি দু'টি পৃথক মডেল উপজেলায় রুপান্তর করবো ইনশাআল্লাহ। কিন্তু শান্তিগঞ্জ উপজেলায় মাদক একটি বিরাট সমস্যা। এটাকে জিরো টলারেন্সের মাধ্যমে কমিয়ে আনতে হবে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের যাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।'

তিনি আরোও বলেন, 'বলতে লজ্জা লাগে- আমাদের সুনামগঞ্জ জেলা শিক্ষার মানের দিকে ৬৪ নাম্বার অবস্থানে আছে৷আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আর এই অবস্থানে দেখতে চাইনা। শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা করবো।'

কয়ছর আহমদ বলেন, 'বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে যে সংস্কার প্রয়োজন সেটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন অনেক আগেই। যখন সংস্কার অনেকের কল্পনাতেই ছিলনা তখন ২০২৩ সালে আমাদের নেতা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেখা যায় এই সংস্কার নিয়ে একটি মহলে আলোচনা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করেই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তাঁর নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, জুলাই যুদ্ধা আলী আহমদ দুলালসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram