ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬

যশোরে ভ্রাম্যমাণ আদালতের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান

শহিদ জয়, যশোর: যশোরে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গোহাটা ও বড়বাজার এলাকায় এ অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ টিপস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে।

এরমধ্যে বড়বাজারের আরজি ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ ও বিক্রি করায় দুই অপরাধে গোহাটার শিব ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ চিপস নষ্ট করা হয়েছে। এসময় স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি ও তার মূল্য টানানোর জন্য সতর্ক করে দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য ও র‍্যাব-৬ এর সদস্যরা।

নিত্য প্রয়োজনীয়সহ সব ধরণের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram