

খাইরুল চৌধুুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম পরাজিত জামায়াত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ওবায়দুল্লাহর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত এমপিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, সভাপতি আসজাদুর রহমান মিঠু (ভারপ্রাপ্ত), কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমীর নওসের আলী, জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মো. ফাহিম শেখসহ দলীয় নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
