ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৩৫০ জন দুঃস্থ অসহায় রোজাদার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ির মাসুদ মার্কেটে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নূর মোহাম্মদ শেখ, আল ইমরান, নেছার উদ্দিন শেখ, সফররত দাতা সদস্য মোঃ মোশারেফ হোসেন সিকদার, আমেরিকান প্রবাসী মোঃ শাহাদাত খান, কুয়েত প্রবাসী মোঃ রবিউল ইসলাম মাসুদ, অভিভাবক প্রতিনিধি মোঃ অহিদুল ইসলাম খান, বাসার হাওলাদার।

সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন, এই প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০ জন সদস্য প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান। তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন। সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ সালের জুলাই মাসে "সেবাই আমাদের লক্ষ্য" স্লোগান সামনে রেখে তহবিলটি গঠন করেন। এই তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিং, শীত বস্ত্রসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram