ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

রাজবাড়ীর পাংশায় নিম্নমানের সামগ্রীতে রাস্তা সংস্কার, জনতার তোপের মুখে বন্ধ

এম মনিরুজ্জামান, রাাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল কার্যালয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে, তাই কাজ বন্ধ রাখা হয়েছে। নিম্নমানের পুরোনো ইট সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারে পুরোনো ইট ও ভবনের ভাঙা প্লাস্টার মিশিয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রতিনিধিকে একাধিকবার জানানো হলেও তা গুরুত্ব পায়নি। পরে এলাকাবাসী কাজ বন্ধে বাধ্য করেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩ হাজার ১০০ মিটার সড়ক সংস্কারের জন্য ২ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার সরদার সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত হন।

স্থানীয়রা জানান, শুরু থেকেই নিম্নমানের পুরোনো ইট ব্যবহার করে কাজ করা হচ্ছিল। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়। শনিবার বিকেলে এলাকাবাসী প্রতিবাদ জানালে কাজ বন্ধ করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram