

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সরাইল উপজেলা শহিদ মিনার চত্বরে ১৫০ জনের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা আমির মোঃ এনাম খাঁ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা শাখার সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জামায়াতে ইসলামীর সরাইল উপজেলা আমির নুরুজ্জামান জাবেদ।
