ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে জয়নুল আবেদীন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান-কে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান চিকিৎসা অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি অসুস্থ নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সেলিমা রহমানের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্র আরও জানায়, সেলিমা রহমানের অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

উল্লেখ্য, সেলিমা রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের কৃতী সন্তান। তিনি সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের কন্যা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram