ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2026

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নিম্নমানের খেজুর বিক্রি দায়ে মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের খেজুরগুলো ধ্বংস করার নির্দেশ প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত এসময় ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করে।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, রমজান মাসে মানুষের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইফতার সামগ্রী ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মানহীন খেজুর বিক্রি করার দায়ে তিনজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য খাবার নিশ্চিত করণে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram