ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

যশোরের চৌগাছা বাজারে তদারকিমূলক অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শহিদ জয়, যশোর: রোববার (২২ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সেলিম এন্ড আসলাম স্টোরকে ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ২ হাজার টাকা এবং কাশেম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়। মুদি দোকান ও মাংসের দোকানে অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।

অভিযানকালে জেলা পুলিশ, চৌগাছা থানা পুলিশ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram