ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

শপথের পরই জনসেবায় মাঠে হাজী মুজিব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর এলাকায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়েছেন। রবিবার দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি হাজী মুজিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য দুধ সরবরাহ করেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। চিকিৎসকরা জনবল সংকট, ক্লিনার স্বল্পতা, অ্যাম্বুলেন্সের অভাব এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে এমপি হাজী মুজিব বলেন, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় চিকিৎসক সরবরাহ, ক্লিনার নিয়োগ, আরও একটি অ্যাম্বুলেন্স প্রদান এবং হাসপাতালের শয্যা বৃদ্ধি সংক্রান্ত ডিও লেটার ইস্যু করবেন।

এসময় তাঁর সাথে উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দেকী, সদস্য মো: ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, মো: কাজল মিয়া, মহিউদ্দিন জারু, মশিউর রহমান রিপন, সৈয়দ সালাউদ্দিন ও নিয়ামুল তরপদারসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত এমপি শ্রীমঙ্গলে পৌঁছালে উপজেলার প্রবেশপথ চা কন্যা ভাস্কর্য এলাকায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় তাকে শহরে নিয়ে আসা হয়।

নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram