ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল সংবর্ধনা

মো: খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-১ আসনের নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা এখন আর মুখ্য নয়। আমি এখন সকলের এমপি।” তিনি হুঁশিয়ার করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা বা চাঁদাবাজিতে জড়িত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। “কোনো সংখ্যালঘুর গায়ে নখের আঁচড় পড়লেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান (মনা), উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু ও সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram