

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
রবিবার বিকেল বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পদিপাড়া বাজার সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন মফিজ ও একই উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলিপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম এর মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানান।
এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান তরিক উল্লাহ জিন্নাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ফয়সাল বেগমগঞ্জ মডেল থানার এসআই মহি উদ্দিন ও পুলিশের একটি টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
রাষ্ট্রীয় সম্মাননা শেষে মরহুমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এলাকাবাসী দুই বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

