

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে এবং দলের আমির ডা. শফিকুর রহমান এর নির্দেশনায় নড়াইল পৌরসভাসহ নির্বাচনি এলাকায় “ক্লিন নড়াইল” গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হলো।

