ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2026

কমলগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কালীপুর ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কালীপুর গ্রামের ৩৬ জন সুবিধাভোগীর হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাও: হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি হাফেজ ক্বারী সুয়েব আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য রইছ উদ্দিন, কাজী মাও: যোবায়ের আহমেদ, হাজী মোহাম্মদ আলী, মোঃ আল আমিন ইমন, হাজ্বী আব্দুস শামীমসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এবং রমজানের শুরুতে স্থানীয় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কালীপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, পেঁয়াজ, আলু, চিনি, ছানা, মুসুর ডাল, লবণ, সেমাই, মুড়ি, গুড়া মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

বিতরণকালে উপস্থিত বক্তারা বলেন, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই ট্রাস্টের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কালীপুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. তাজুল ইসলাম তাজুদ বলেন, ২০২০ সালে ট্রাস্টটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram