ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

টঙ্গীতে নকল জুস কারখানায় অভিযান, একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীর আরিচপুর এলাকায় নকল জুস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৯০ বোতল ভেজাল জুস ধ্বংস করেছে পুলিশ। একই সঙ্গে নকল জুস তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে এসআই মো. শফিকুল ইসলামসহ একটি দল বুঝবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মধুমিতা রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাসার নিচতলায় গড়ে তোলা নকল জুস তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ফুটি ব্র্যান্ডের ৪ হাজার ৩৮০ বোতল, ডিংকি ব্র্যান্ডের ১০ বোতল এবং লেবেলবিহীন ১ হাজার ২০০ বোতলসহ মোট ৫ হাজার ৫৯০ বোতল নকল জুস উদ্ধার করা হয়। পাশাপাশি জুস তৈরির কেমিক্যাল, বোতল, লেবেল, ঢাকনা ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত নকল জুস পরে ধ্বংস করা হয়।

অভিযানের সময় নকল জুস তৈরির সঙ্গে জড়িত মো. আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে আরিচপুর এলাকায় ভাড়া বাসায় থেকে এই অবৈধ কারখানা পরিচালনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নকল জুস তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram