

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানায়, আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে এই ট্রেন লাইনচ্যুত হয়। পরে খবর দেয়া হয় উদ্বারকারী দলকে। ইতোমধ্যে ওয়াগন উদ্ধার ও ট্রেন লাইনের মেরামতের কাজ শুরু করা হয়েছে। তিনি আরো জানান, এই ট্রেন দুর্ঘটনা তদন্ত করে কারণ উদঘাটন করা হবে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রানহানি ঘটেনি।
এর আগেও একই জায়গায় একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে জানায় রেলওয়ের ওই কর্মকর্তা।

