ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী এবং উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় আরআরপি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুজনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, প্রত্যক্ষদর্শী না থাকায় কোন যানবাহনের সঙ্গে এবং কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram