

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর লক্ষ্মীপুর (সাতঘর হাটি) গ্রামে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আপন ছোট ভাই আলকাছ মিয়ার লাঠির আঘাতে বড় ভাই ঈসমাইল মিয়া নিহত হয়েছে।
নিহত ঈসমাইল মিয়া সাতঘর হাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার বড় ছেলে এবং আলকাছ মিয়া তার ছোট ভাই।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইয়ে ভাইয়ে জায়গা- জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, "এখন পর্যন্ত কোন মামলা হয়নি।"

