ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

এহছানুল হক মিলন মন্ত্রী হওয়ায় চাঁদপুরে উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ

মন্ত্রিসভায় আ ন ম এহছানুল হক মিলনকে পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হলে চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার খবর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। এসময় তারা স্লোগান দেন ও ফুলেল শুভেচ্ছায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান। অনেকেই একে কচুয়ার জন্য গৌরবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এ ঘোষণার মধ্য দিয়ে কচুয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাদের বিশ্বাস, শিক্ষাখাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় এবং নতুন প্রজন্মকে দক্ষ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষামন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কচুয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং নতুন শিক্ষা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থা আমাদের নতুন শিক্ষামন্ত্রীর হাত ধরে এগিয়ে যাবে। আমরা আশা করি, তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেবেন।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারী বলেন, কচুয়ার সন্তান শিক্ষামন্ত্রী হওয়ায় আমরা গর্বিত। তার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাঁর দৃঢ় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো কচুয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram