ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত টাঙ্গাইলবাসী

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপি সরকারের মন্ত্রিসভায় টাঙ্গাইলের একজন মন্ত্রী ও আরেকজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। মন্ত্রিত্বের শপথ নেওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন টাঙ্গাইলবাসী। এছাড়া দলীয় নেতারা করছেন আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ।

ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রী হয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এদিকে মন্ত্রিত্বের শপথ নেওয়ার পর থেকেই মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল শহরে, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় বিভিন্নস্থানে আনন্দ মিছিল করছেন বিএনপি’র নেতৃবৃন্দ। একই সাথে মিষ্টি বিতরণও করা হচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। দীর্ঘদিন পর বিএনপি’র প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত।

অন্যদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকু পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram