ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সাতকানিয়ায় কোল্ডস্টোরেজে অতিরিক্ত খেজুর মজুদ, ১ লাখ টাকা জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর-খাগরিয়া এলাকায় অবস্থিত বার-আউলিয়া কোল্ড স্টোরেজ-এ বিপুল পরিমাণ খেজুর মজুদ রাখার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, কোল্ড স্টোরেজে আনুমানিক ৭৫০ থেকে ১০০০ মেট্রিক টন খেজুর রাখা হয়েছিল। তবে লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মালিকপক্ষকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ০১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মালিকপক্ষের কাছ থেকে পবিত্র রমজান উপলক্ষে কোনো পণ্য ৭ দিনের বেশি কোল্ড স্টোরেজে সংরক্ষণ না করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও তদারকি অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram