ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজবাড়ীর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

এম মনিরুজ্জামান, রাাজবাড়ী প্রতিনিধি: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ীর কৃতী সন্তান আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মঙ্গলবার বিকেল ৪টা ২৮ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

২৪ জন প্রতিমন্ত্রীর তালিকায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের অন্তর্ভুক্তি রাজবাড়ীসহ তার রাজনৈতিক সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে দলের ভেতরে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জাতীয় পর্যায়ে যেমন অবদান রাখবেন, তেমনি নিজ এলাকার জনগণের প্রত্যাশাও পূরণ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে। সেই প্রেক্ষাপটে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের অন্তর্ভুক্তি দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে দু’জন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram