

মো. আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে ২০ টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার দেওয়া হয়েছে খাটিহাতা হাইওয়ে থানায়। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে এ রেকারটি পেয়েছেন বলে জানিয়েছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার সকালে এই রেকার কার্যক্রম শুভ উদ্বোধন করেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অংশে দীর্ঘ যানজট লেগে থাকতো। এ যানজটে ঢাকা-সিলেট যাতায়াত করা যাত্রীরা অনেকক্ষণ আটকে পড়ত, যার ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। এ যানজটের প্রধান কারণ ছিল ব্রাহ্মণবাড়িয়া অংশে গাড়ি এক্সিডেন্ট হলে বা গাড়ি নষ্ট হলে গাড়িটি রাস্তা থেকে সরানোর কোন ব্যবস্থা ছিলনা। হাইওয়ে পুলিশের রেকার ছিলনা। আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ২০ টন ক্যাপাসিটির ১টি নতুন রেকার খাটিহাতা হাইওয়ে থানায় পেয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যবহার করার জন্য উদ্বোধন করছি। সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, আশা করি এ রেকার ব্যবহারের মাধ্যমে যানজট নিরসনে আমরা আরো কার্যকর ভূমিকা পালন করতে পারব।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সকলেই জানেন যে, ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে ঢাকা ও সিলেটবাসী দুর্ভোগে পড়তে হয়। যানজটের মূল কারণ ছিল এই মহাসড়কে কোন গাড়ি বিকল হলে তা সরানোর ব্যবস্থা ছিলনা। আমাদের সিলেট রিজিওনের পুলিশ সুপার মহোদয়ের চেষ্টার ফলে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা একটি নতুন রেকার পেয়েছি। রেকার পাওয়ার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আমরা ভাল সেবা দবতে পারব। আশা করি মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। সিলেট রিজিওনের পুলিশ সুপার স্যারের প্রচেষ্টায় আমরা ব্রাহ্মণবাড়িয়া অংশে ভাল সেবা দিতে পারব তাই এসপি স্যারকে ধন্যবাদ জানাই।

