ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

টেকনাফে মালয়েশিয়ায় পাচার চেষ্টা, শিশুসহ ১৫ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে শিশুসহ ১৫ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‍্যাব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার এক বাড়ির গুদামঘরে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড ও র‍্যাব সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ির গুদামঘর থেকে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ১৫ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। তাঁদের সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram