ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাফ নদীতে আটক ৭৩ জেলের মুক্তি, পরিবারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকায় মাছ ধরতে গিয়ে আটক হওয়া ৭৩ জন বাঙালি জেলে অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের হস্তান্তর সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে মাছ শিকারের উদ্দেশ্যে নাফ নদীতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে জলসীমা অতিক্রম করলে কয়েক দফায় এসব জেলেকে আটক করে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। পরে তাঁদের সংগঠনটির নিয়ন্ত্রিত ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন মেয়াদে তাঁরা সেখানে আটক ছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বিত উদ্যোগে তাঁদের ফেরাতে তৎপরতা শুরু হয়। আরাকান আর্মির ঊর্ধ্বতন পর্যায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, সমন্বয় ও মধ্যস্থতার মাধ্যমে ধাপে ধাপে জেলেদের প্রত্যাবর্তনের বিষয়ে অগ্রগতি হয়। একপর্যায়ে তাঁদের পর্যায়ক্রমে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

এর ধারাবাহিকতায় প্রথম ধাপে ৭৩ জন জেলেকে মুক্তি দিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

জেলেদের মুক্তির খবরে তাঁদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে পবিত্র রমজানের আগে তাঁদের মুক্তি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram