ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: অভিন্ন মানদণ্ডে জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

রবিবার মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।

সভায় জানানো হয়, জানুয়ারি মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি ও সার্বিক পেশাগত দক্ষতার ভিত্তিতে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় জেলার “শ্রেষ্ঠ ওসি” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন এস কে জহিরুল ইসলাম মুন্না।

একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কৃত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সদের মাঝেও পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার গ্রহণ শেষে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ অর্জন শ্রীমঙ্গলবাসীর। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রীমঙ্গলবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram