ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কাঠালিয়ায় জামায়াতের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার ক্ষোভে নিজ দলীয় অফিস, কর্মী-সমর্থকদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাঠালিয়া উপজেলার ইউনিয়ন বিএনপি।

আজ সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় স্থানীয় জামায়াতের কর্মীরা সেনাবাহিনীর কাছে আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অনেক কর্মীকে হয়রানি করেছে। পরে নির্বাচনে জামায়াতের প্রার্থী পরাজিত হওয়ায় নিজেদের মরিচবুনিয়া বাজারে জামায়াতের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়ীতে হামলা ভাংচুর করে বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ছগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, যুবদল নেতা মোঃ লিয়াকত আলী জমাদ্দার, ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুজ্জামান, ইউনিয় ওলামা দলের আহবায়ক মোঃ অলিউল ইসলাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram