ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাহুবলে পানির সংকটে বোরো জমি শুকিয়ে যাওয়ার শঙ্কা, ইউএনওকে স্মারকলিপি

সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানির তীব্র সংকটে বোরো ধানের জমি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করতে খোয়াই নদী থেকে পাইপের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহসহ জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা।

আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে সাধারণ কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বোরো জমিতে ফাটল দেখা দিয়েছে। অনেক কৃষক সেচযন্ত্র বসিয়েও প্রয়োজনীয় পানি তুলতে পারছেন না।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে চাষাবাদের পেছনে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন সময়মতো পানি না পেলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, খোয়াই নদী থেকে পাইপের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহ করা গেলে সংকট অনেকটা কাটতে পারে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

কৃষকের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram