ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চট্টগ্রামে নির্বাচন আয়োজন সার্থক: জেলা প্রশাসক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে ‘সার্থক’ হিসেবে অভিহিত করেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়েই চট্টগ্রামে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন কেন্দ্রে দীর্ঘ লাইনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং বিশেষ করে বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাইয়ে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় লাইনে অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে। তবে ভোটাররা এতে বিরক্ত না হয়ে বরং আনন্দের সঙ্গেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বীকার করেন যে, সম্পূর্ণ নতুন একটি সেটআপে নির্বাচন আয়োজন করা ছিল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কর্মকর্তারা এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ বা মানুষের সাথে পূর্বপরিচিত ছিলেন না। তা সত্ত্বেও, রাষ্ট্র ও আগামীর নিরাপদ বাংলাদেশের স্বার্থে তারা এই নির্বাচনকে ইমেজের প্রশ্ন হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি স্পষ্ট করে বলেন যে, এবারের নির্বাচনের মূল মানদণ্ড ছিল নিরপেক্ষতা। সরকারি কর্মকর্তাদের অতীতের সমালোচনা কাটিয়ে উঠতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হয়নি। যদিও অনেক প্রিজাইডিং ও পোলিং অফিসার অভিজ্ঞ ছিলেন না, তবুও নতুন ও মেধাবী কর্মকর্তাদের কঠোরভাবে যাচাই-বাছাই করে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মনে করেন, কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের সুযোগ থাকলে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হতো। সব মিলিয়ে, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে চট্টগ্রামের নির্বাচন সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram