ঢাকা
logo
প্রকাশিত : February 15, 2026

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের: এমপি মনজুরুল ইসলাম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, ধর্ম, বর্ণ ও দল মত নির্বিশেষে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছি। তাই আমার নির্বাচনী এলাকা বীরগঞ্জ ও কাহারোলে প্রত্যেকটি মানুষের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সহযোগিতা পেয়ে থাকলে এলাকার উন্নয়নে কোন প্রকার কৃপণতার চেষ্টা করবো না। এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় আপনাদের সকলের। তাই সকলে মিলেমিশে দুই উপজেলাকে দেশের একমাত্র রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি দেশবাসীর কাছে।

তিনি গত শনিবার (১৪ ফেব্রুয়ারি’২৬) সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর অত্র কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মহাশ্মশানঘাটে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, রামচন্দ্রপুর ইউপি বিএনপির সভাপতি মোঃ আনারুল ইসলাম, সংসদ সদস্যর ছোট ভাই সাবেক প্রভাষক মোঃ শহিদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram